বাগেরহাটে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৫ - Somoyer News

শিরোনাম

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, March 14, 2020

বাগেরহাটে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৫



বাগেরহাটের ফকিরহাটে বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শিশু ও নারীসহ ৫ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও অন্তত ১২ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শনিবার বিকালে বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাকডাঙায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

নিহতদের মধ্যে একটি শিশু, এক নারী ও তিনজন পুরুষ রয়েছেন।

ফকিরহাট থানার ওসি খায়রুল আনাম বলেন, শনিবার বিকালে দিকে খুলনা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক আসা একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলে নারীসহ তিনজন নিহত হন। আহতদের হাসপাতালে নেয়ার পথে এক শিশুসহ দুইজন মারা যান বলে জানান পুলিশ।

স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সাধন কুমার বলেন, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আসা আহতদের মধ্যে কয়েকজনকে এরই মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here
Back to Top