১৪ দিন আইসোলেশনে থাকবেন ব্ল্যাকক্যাপস ক্রিকেটাররা - Somoyer News

শিরোনাম

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, March 14, 2020

১৪ দিন আইসোলেশনে থাকবেন ব্ল্যাকক্যাপস ক্রিকেটাররা



তিন ম্যাচ সিরিজের প্রথম ওডিআই খেলেই অস্ট্রেলিয়া ছেড়েছে নিউজিল্যান্ড দল। কভিড-১৯ এর ঝুকি এড়াতে সিডনিতে প্রথম ম্যাচ আয়োজিত হয় ক্লোজড ডোরে। আর হাত না মিলিয়ে ম্যাচ খেলার আয়োজনও সাড়া ফেলে ক্রীড়াঙ্গনে।


রোববার সিরিজের দ্বিতীয় ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু আজই অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছে নিউজিল্যান্ড দল। আর কভিড-১৯ কে কেন্দ্র করে প্রতিরক্ষা নীতিও জোরদার করেছে নিউজিল্যান্ড সরকার।



বেশ কয়েকটি দেশের তালিকা দিয়েছে যেখান থেকে কেউ এলে তাদের অন্তত ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। সে তালিকায় আছে অস্ট্রেলিয়াও। ফলে সিরিজ শেষ করে দেশে ফিরলে ১৪ দিন আইসোলেশনে থাকবেন ব্ল্যাকক্যাপস ক্রিকেটাররা।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here
Back to Top