ছোট-বড় সবার জন্য সাঁতার জানা জরুরি। হাঁটতে শেখার আগেই শিশুদের সাঁতার শেখার প্রশিক্ষণ দিচ্ছে মিশরের কায়রোর বেবি সুইমিং একাডেমি নামের প্রশিক্ষণকেন্দ্র। ২ মাস থেকে ৩ বছরের শিশুদের সপ্তাহে দুদিন আধঘণ্টা করে শেখানো হয় সাঁতার।
ঠিকমত হাটতে শেখেনি এমন শিশুরা রীতিমত সাঁতরে বেড়াচ্ছে সুইমিংপুলে। শুধু তাই নয়, পানির নিচে ডুবও দিচ্ছে পেশাদারিভাবে। শুনতে অবাক লাগলেও মিশরের বেবি সুইমিং একাডেমিতে এমন দৃশ্য খুবই স্বাভাবিক ঘটনা।
মিশরের বেশিরভাগ সাঁতারের ক্লাস তিন বছরের শিক্ষানবিশদের নিয়ে শুরু হলেও এখানে দেখা মিলবে এমন সব শিশুর, যাদের বয়স একের কোটা পেরোয়নি। সাঁতার শিশুর প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এতে দ্রুত হাঁটতেও শিখে শিশুরা।
ব্যতিক্রমী এই সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আবদ আল মাকসুদ। রাশিয়ায় থাকার সময় শিশু সাঁতার প্রশিক্ষক হিসেবে বেশ খ্যাতি ছিলো তার। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়েই মিশরে প্রথম এই শিশু সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র শুরু করেন মাকসুদ।
বাবা-মায়ের হাত ধরে আসা শিশুদের প্রত্যেকের জন্য রয়েছে একেকজন নিজস্ব প্রশিক্ষক। শিশুদের নিয়ে কাজ, তাই প্রশিক্ষকদেরকেও প্রতিনিয়ত শেখানো হয় সাঁতার শেখানোর বিভিন্ন কৌশল।

No comments:
Post a Comment