মিরপুর ১০ নম্বরের ঝুটপট্টির আগুনে পুড়ে গেছে অন্তত ১৫টি দোকান। এছাড়া, আগুন ছড়িয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে পাশের দুটি গার্মেন্টস। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ১৫ ইউনিট। আগুনের কারণ অনুসন্ধানে গঠিত কমিটিকে প্রতিবেদন দিতে হবে ১০ দিনে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোলরূম সূত্রে জানা যায়, শনিবার বেলা দেড় টার দিকে বেনারশি পল্লী এলাকার ঝুটপট্টিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আগুনের সূত্রপাত কীভাবে, তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
এর আগে গত ১১ মার্চ রূপনগর বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ওই বস্তির প্রায় দেড় হাজার ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে যায়।
No comments:
Post a Comment