কৃষক ছাড়া অন্যদের কাছ থেকে ধান কেনার অভিযোগ - Somoyer News

শিরোনাম

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, March 14, 2020

কৃষক ছাড়া অন্যদের কাছ থেকে ধান কেনার অভিযোগ



খাগড়াছড়ির দীঘিনালায় আমন ধান সংগ্রহ অভিযানের সুফল পাচ্ছেন না অনেক কৃষক। তাদের অভিযোগ কৃষক নয় এমন লোকদের কাছ থেকে ধান কেনা হচ্ছে। এ নিয়ে লিখিত অভিযোগও করেছেন কয়েকজন কৃষক। এদিকে লালমনিরহাটে মণপ্রতি মজুরিবাবদ ২০ টাকা কেটে নেওয়ার অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে।

সরকারি সংগ্রহ অভিযানে ধানের ভালো দাম পাওয়ার আশায় ছিলেন, খাগড়াছড়ির দীঘিনালার দরিদ্র কৃষকরা। কিন্তু অনেক কৃষকই সরকারি ক্রয়কেন্দ্রে ধান বিক্রি করতে পারেননি।

কারন তালিকায় তাদের নাম নেই। অথচ কৃষক নয় এমন অনেকের নাম উঠেছে তালিকায়। এ জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যান ও কৃষি বিভাগকে দায়ী করছেন কৃষকরা।

তবে কৃষকদের নাম বাদ যাওয়ার পেছনে নিজের সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করেছেন মেরং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রহমান কবির রতন এবং দিঘীনালা উপজেলা কৃষি কর্মকর্তা ওঙ্কার বিশ্বাস

এদিকে লালমনিরহাটে কৃষকের কাছ থেকে মণপ্রতি ২০ টাকা করে মজুরিবাবদ কেটে নেয়ার অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে। আছে নানা অজুহাতে ধান না কেনাসহ হয়রানির অভিযোগও।

এসব অভিযোগ অস্বীকার করেছেন খাদ্য কর্মকর্তা।

সরকারি ধান সংগ্রহ অভিযানকে আরও স্বচ্ছ ও কৃষক-বান্ধব করার দাবি জানিয়েছেন লালমনিরহাটের সচেতন মহল।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here
Back to Top