নামাজ পড়তে মসজিদে কম আসাই ভাল: স্বাস্থ্যমন্ত্রী - Somoyer News

শিরোনাম

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, March 15, 2020

নামাজ পড়তে মসজিদে কম আসাই ভাল: স্বাস্থ্যমন্ত্রী

নামাজ পড়তে মসজিদে কম আসাই ভাল: স্বাস্থ্যমন্ত্রী

করোনা প্রতিরোধে ওয়াজ মাহফিল, কীর্তনসহ ধর্মীয় অনুষ্ঠান বন্ধ রাখার আহবান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। একইসাথে মসজিদে নামাজ পড়তে মানুষ যেন কম আসেন সে অনুরোধও করেন তিনি।
রোববার (১৫ মার্চ) স্বাস্থ্য মন্ত্রণালয়ে জরুরী আন্তঃমন্ত্রণালয় সভা শেষে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে করোনা সারাবিশ্বে ছড়িয়ে পড়ছে। আর মানুষের সমাগমের কারণে আরো বাড়ছে। তাই ওয়াজ মাহফিল, কীর্তনসহ ধর্মীয় অনুষ্ঠান আপাতত বন্ধ রাখাই ভাল। কেননা এর ফলে একসঙ্গে অনেক লোকের সমাগম হয়।

তিনি বলেন, এই কারণেই বর্তমানে ওমরাহ হজ পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। কাবা শরীফে তাওয়াফও কমে গেছে। সেক্ষেত্রে মসজিদ মসজিদেও মানুষ সীমিত আসাই ভাল। বাসায় বসে ধর্মীয় কাজ করলে ভাল।

তিনি জানান, এই বিষয়ে পরামর্শ দেয়া হয়েছে। এছাড়া মসজিদে ইমামদের করোনা বিষয়ে মানুষকে সচেতন করার আহ্বান জানানো হয়েছে।

তিনি বলেন, ইমামরা যেন বাইরে থেকে আসা সবাইকেই মসজিদে আসতে বারণ করেন, তাদের কোয়ারেন্টাইনে থাকতে পরামর্শ দেন। কারণ তাদের কোয়ারেন্টাইন রাখা অনেক কষ্টের। সেটা তো কালকের পরিস্থিতেই আপনার বুঝতে পেরেছেন।


No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here
Back to Top